
বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মহানগর, জেলা (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বরিশাল মহানগর ও জেলার বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।







