
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
বুধবার সন্ধ্যায় লক্ষ্মীছড়ি থানা-সংলগ্ন মইনুল হোসেনের দোকানের টিনের চাল থেকে একটি লজ্জাবতী বানর দেখা যায়। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিরল প্রজাতীর এই লজ্জাবতী বানরটি উদ্ধার করে উপজেলা চত্তরে নিয়ে আসেন। পরে রাতেই পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।
এসময় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, ইউপি সদস্য জয়া চাকমাসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা এস এম সাইফুর রহমান জানান, রাঙ্গামাটি অশ্রেণিভুক্ত বনাঞ্চল বণীকরণ বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শক্রমে উদ্ধারক লজ্জাবতী বানরটি বনে অবমুক্ত করা হয়।







