
আগামী ১ ডিসেম্বর এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা আবার ওই দুই বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। এবারই বাংলাদেশে পরীক্ষার্থীরা প্রথম এই ধরনের সুযোগ পাচ্ছেন।
এর আগে এক বছর পরে আবার নিয়মিত শিক্ষার্থীদের সাথে পরের বছরের এইচএসসি পরীক্ষার সময় তাদের পরীক্ষা দিতে হতো। নিয়মিত ও অনিয়মিত দুই ধরনের পরীক্ষার্থীরাই এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আরো পড়ুন—মন্দিরে নারীদেরকে পুরোহিতদের ধর্ষণ বিষয়ে যা বললেন নেহা বোরা
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার রুটিন জানিয়ে দেয়া হবে।
আগামী ৫ নভেম্বর থেকে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিন শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
আরো পড়ুন—রিপাবলিকানদের পরাজয়ের যেসব কারণ বললেন ট্রাম্প
আগামী ১০ নভেম্বর পর্যন্ত ‘সোনালী সেবার’ মাধ্যমে এই পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা।
বাংলাদেশে বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে এক বছর পর পরের বছর পরীক্ষায় বসতে হয়।
এবারই প্রথমবারের মতো এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা আবার এসব বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।
গত ১ নভেম্বর উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে। ৭ নভেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








