শিক্ষা
বগুড়া বিশ্ববিদ্যালয়। নয়া দিগন্ত

বগুড়া বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে পাঁচটি অনুষদের অধীনে নয়টি বিভাগ খোলার যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১০ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। 

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) সরেজমিনে এই পরিদর্শন করেন তারা।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগসমূহের যৌক্তিকতা, শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ও সম্ভাব্যতা পর্যালোচনা করেন।

বিশেষজ্ঞ কমিটির  সদস্যরা হলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী,  প্রফেসর ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,  প্রফেসর ড. নেভিন ফরিদা, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো: সামিউল আহসান তালুকদার, এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন, চেয়ারম্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মোহাম্মদ মামুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),  ড. শামীম আহমেদ দেওয়ান, সহযোগী অধ্যাপক, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,  ড. মো: মহিবুল আহসান, অতিরিক্ত পরিচালক, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউজিসি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: তারিকুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হারুনুর রশিদ ও ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মাদ মামুনুর রশীদ খান।

বগুড়া বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছ।