নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভিসি, বিশ্ব পর্যটন দিবস
কেক কেটে নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবসের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি । নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নোবিপ্রবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ হলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ খাতের সাথে সংশিষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর একটি মেলবন্ধন গড়ে তোলা। আমাদের দায়িত্ব হলো ঐতিহ্য রক্ষা করে পরিবেশ বান্ধব পর্যটনকে উৎসাহিত করা।’ 

এ সময় বৈদেশিক মুদ্রা আয়সহ দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন শিল্পের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ভিসি।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো: নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। 

র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে শহিদ ক্যাডেট সার্জেন্ট রমি ভবনের সামনে বৃক্ষরোপণ করেন ভিসি গোলাম রব্বানী।