মো. হাফিজুর রহমান
মো. হাফিজুর রহমান ছবি: নয়া দিগন্ত

গোপালগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. হাফিজুর রহমান (বিসিএস-শিক্ষা) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় তার ডিগ্রি অনুমোদন করা হয়।

হাফিজুর রহমানের গবেষণার বিষয় ছিল ‘প্রত্নসূত্রের আলোকে ঢাকা জেলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন (১২০০–১৭৫৭ খ্রিস্টাব্দ)’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজের তত্ত্বাবধানে তিনি গবেষণাকর্মটি সম্পন্ন করেন।

অধ্যাপক মো. হাফিজুর রহমান বাগেরহাটের মরহুম ডা. মো. মুজিবুর রহমান ও মরহুমা মমতা রহমানের তৃতীয় সন্তান। তিনি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, ঢাকা কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—‘ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস’, ‘বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য’, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাস’, ‘মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও সৌধ’ এবং ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী: জীবন ও কর্ম’।