
মিয়ানমারের ছয় হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসীকে নতুন করে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ ও ৭ ডিসেম্বর এক হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফিরিয়ে নিতে তিনটি নৌযান ব্যবহারের অনুমোদন দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘ডিসেম্বর মাসে আরো পাঁচ হাজার ৩০৩ জনকে আকাশপথে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে যাতায়াতের খরচ বহন করবে মিয়ানমার সরকার।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









