
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকীতে সৃজনশীল সাহিত্য সংগঠন ‘গানের কবি প্রাণের কবি নজরুল’-এর আয়োজনে ঢাকাস্থ শাহজাহানপুর কবি বেনজির বাগান জামে মসজিদ প্রাঙ্গণে কবির কবর জিয়ারত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এই কর্মসূচী পালিত হয়।
কবি ফররুখ আহমদ’র কর্মময় জীবনের ওপর আলোচনায় আলোচকগণ কবিকে উচ্চমানের, উচ্চমনের এবং লালসাহীন একজন পরিচ্ছন্ন কবি হিসেবে উল্লেখ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে কবির সাহিত্যসৃষ্টির গুরুত্ব তুলে ধরে তার লেখাকে সার্বজনীন করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
অ্যাডভোকেট কে এম আশরাফের সভাপতিত্বে ও ছড়াকার ফরিদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফররুখ আহমদ’র ছেলে ওয়াহিদুজ্জামান বাচ্চু।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক বদরুল আলম মনির, লেখক ও গবেষক সোহেল মো: ফখরুদ-দীন, সংগঠক ডা: ম আ আ মুক্তাদীর।
ফররুখ অনুরাগীদের মাঝে উপস্থিত থেকে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন কবি সালেহ মাহমুদ, তাইরান সম্পাদক, কবি ও সাংবাদিক তাসনীম মাহমুদ, কবি জাফর পাঠান, কবি খান কাওসার কবির, কবি ওসমান মাহমুদ, কবি গিয়াস হায়দার, বেনজির বাগান জামে মসজিদের খাদেম আবদুল করিম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








