শিল্পকলা একাডেমি
শিল্পকলা একাডেমি। সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসঙ্গীতভিত্তিক বিশেষ আয়োজন ‘ভাওয়াইয়া সন্ধ্যা’।

Advertisement

একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে দেশের নামকরা ভাওয়াইয়া সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করবেন। বাসস