
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৫টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের পরিচয় এখনো জানতে পারিনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্ত করা হবে। নিহতের পরনে ছিল ব্রাউন কালারের টি শার্ট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








