
টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার আঠারোচূড়া বিলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান।
নিহত সাইফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। সীমান্তবর্তী ফুলবাড়ীয়া উপজেলা থেকে কয়েকজন যুবক বরশি দিয়ে আঠারোচূড়া বিলে মাছ ধরতে যান। শেষ বিকেলে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে আহত হন সাইফুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকছেদুর রহমান বলেন, বজ্রপাতে যুবকের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








