বনানীতে বহুতল ভবনে আগুন
বনানীতে বহুতল ভবনে আগুন। প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

রোজিনা আক্তার জানান, ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গেছে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। বাসস