নেত্রকোনার পাঁচ আসনের চারটিতে বিএনপি ও একটিতে জামায়াত প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো: সাইফুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনে বিএনপি প্রার্থী ডা: মো: আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে এক লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির ফাহিম রহমান খান পাঠান শাপলা কলি প্রতীকে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি প্রার্থী রফিকুল আসলাম হিলালী ধানের শীষ প্রতীকে এক লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো: দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল ঘোড়া প্রতীকে ৬৮ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে এক লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আল-হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াত প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবু তাহের ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট।
এছাড়া গণভোট ‘হ্যাঁ’- তে পাঁচ লাখ ৯৯ হাজার ৯৬৬ এবং ‘না’- তে তিন লাখ ৬৪ হাজার ৯০৩ ভোট পড়েছে।



