কৃষক দল, ইয়াবা, গ্রেফতার
ইয়াবাসহ কৃষক দল নেতাকে গ্রেফতার করা হয়েছে। নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে পৌর কৃষকদলের সভাপতি সোহেল খানকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার খাদ্যগুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে উপজেলার খাদ্যগুদাম এলাকা থেকে সোহেলকে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত। এর আগেও তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে।

বেতাগী থানার এএসআই সুজন হোসেন বলেন, ‘শুক্রবার রাতে খাদ্যগুদাম এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করেছি। শনিবার সকালে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।’