বানারীপাড়ায় চাঁদাবাজির মামলায় সেই যুবদল নেতা গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার হওয়া ওয়াসিম মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Barishal
চাঁদাবাজির মামলায় গ্রেফতার ওয়াসিম মৃধা
চাঁদাবাজির মামলায় গ্রেফতার ওয়াসিম মৃধা |নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার হওয়া ওয়াসিম মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো: শরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বাইশারী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইলুহার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকার মো: মুজাহিদুল হক মুরাদের গত ২ মে তারিখে দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওয়াসিম মৃধার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে আরো আটটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে তিনটি চাঁদাবাজির মামলা।

যুবদল সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের প্রথমদিকে বরিশাল দক্ষিণ জেলা যুবদল বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়কের পদ থেকে ওয়াসিম মৃধাকে বহিষ্কার করে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, ওয়াসিম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিতে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।