
চার দিনের সফরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সফরকালে তিনি দলীয় সাংগঠনিক কর্মসূচি, সিরাত মাহফিল, বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ।
দলটি জানায়, সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা মামুনুল হক।
সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








