জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন

মিঠাপুকুরে জামায়াতের গণমিছিল

জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

Location :

Rangpur
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ‍উপলক্ষে গণমিছিল আয়োজন করে উপজেলা জামায়াত
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ‍উপলক্ষে গণমিছিল আয়োজন করে উপজেলা জামায়াত |নয়া দিগন্ত

রংপুরের মিঠাপুকুরে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন এবং জুলাই গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে সমাবেশ শুরু হয় এবং সমাবেশ শেষে অনুষ্ঠিত গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাবেক এমপি মাওলানা গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মো: এনামুল হক।

উপজেলা আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীগণসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।