লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এ লক্ষ্যে গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ এপ্রিল) বিভাগটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
১১ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে দীপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের এক হাসপাতালে তার মৃত্যু হয়।
১১ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক মাসে ২১৮টি ফ্লাইট বাতিল হয়েছে । এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটের এসব ফ্লাইট বাতিল করা হয়।
৩১ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আজও (সোমবার) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের আকাশপথে।
৩০ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির দাম বাড়লে এর প্রভাব সরাসরি পড়ে আমদানি ব্যয়ে। এতে পরিবহন খরচ বাড়ে, যা ধাপে ধাপে পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যয় বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত এর চাপ পড়ে ভোক্তা পর্যায়ে। ফলে বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে পারে।
২৮ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ঘিরে সৃষ্ট বৈশ্বিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) লেনদেন শুরুর পরপরই বিক্রির চাপে বড় দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সব সূচকেই উল্লেখযোগ্য পতন দেখা গেছে। কমেছে লেনদেনের পরিমাণও।
১ মার্চ, ২০২৬

