লোড হচ্ছে...
অন্য দিকে মুসলিম শরিয়াহ আইনে শাস্তির বিধান দুই প্রকার। হুদুদ বা হদ ও তা’জির। হদের ক্ষেত্রে শরিয়াহ কর্তৃক প্রদত্ত শাস্তি পরিবর্তন করার এখতিয়ার আদালতের নেই। অন্য দিকে তা’জির হলো এমন অপরাধের শাস্তি যেখানে শাস্তির পরিমাণ নির্দিষ্ট করা নেই এবং যে ক্ষেত্রে আদালত যথেষ্ট ডিসক্রেশন বা স্বেচ্ছাক্ষমতা বা সুবিবেচনা ব্যবহার করতে পারে (Audah, abd. Al-Qadir, Al-Tashri’a Al-Jinai Al-Islami, Vol.II, Page.343)। মোটাদাগে কয়েকটি অপরাধের ক্ষেত্রে হদ বা নির্দিষ্ট শাস্তি প্রয়োগের বিধান আছে। যেমন— ব্যভিচার, কাজফ বা ব্যভিচারের মিথ্যা অপবাদ, চুরি, দস্যুতা, ডাকাতি, মদ্যপান, রাষ্ট্রদ্রোহী ও ধর্মত্যাগ । (Dr. Anwarullah, The Criminal Law of Islam, Kuala Lumpur, Page-112)
২ ঘণ্টা ৫৬ মিনিট আগে


