লোড হচ্ছে...
কুড়িগ্রামের রাজারহাটে হিমাগারে আলু মজুদ থাকলেও আশানুরূপ ক্রেতা মিলছে না। কমতে কমতে বর্তমানে পাইকারিতে প্রতি কেজি আলুর দাম নেমেছে ১১ থেকে ১২ টাকায়। অথচ উৎপাদন ও কেবল হিমাগারে সংরক্ষণ বাবদই প্রতি কেজিতে খরচ পড়েছে ২০ টাকার বেশি। এতে উৎপাদিত আলু বিক্রি করতে গিয়ে কৃষকদের কেজিপ্রতি বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। লোকসান মেনেও আলু বিক্রি করতে চাইলে ক্রেতা পাওয়া যাচ্ছে না।
২ দিন আগে

নিরাপত্তা ও সীমান্তবিষয়ক গবেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল। দুর্গম পাহাড় ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র প্রবেশের গোপন তৎপরতা থাকতে পারে। এসব মোকাবেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান প্রয়োজন।
১০ দিন আগে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভ পরিস্থিতির উন্নতি এনওপি সীমা বাড়ানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এনওপি সীমা বাড়ানোর সুবিধার পাশাপাশি কিছু ঝুঁঁকিও রয়েছে। ব্যাংকগুলো ভবিষ্যতে ডলারের দাম বাড়বে- এমন প্রত্যাশায় বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারে। একাধিক ব্যাংক একই কৌশল অনুসরণ করলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ কমে গিয়ে অন্য ব্যাংকগুলোর জন্য সঙ্কট আরো বাড়তে পারে।
২১ দিন আগে

প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
২১ দিন আগে

বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্বেও যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় করেন এবং নিয়ম বহির্ভূতভাবে মজুদ করেন, তবে তা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমন অনিয়মে জড়িত যে কারও বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করবে।
১ অক্টোবর, ২০২৬

এশিয়ার ক্রেতাদের জন্য সৌদি আরব বাড়তি অপরিশোধিত তেল সরবরাহের উদ্যোগ নেয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে...
১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চার মাস ধরে চলা যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের কারণে মার্কিন সামরিক বাহিনীর ‘কৌশলগত মজুদের ঘাটতি’ তৈরি হয়েছে। একই সাথে দেশটির প্রতিরক্ষা শিল্পভিত্তির বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনসংক্রান্ত বড় ধরনের প্রতিবন্ধকতাও স্পষ্ট হয়ে উঠেছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬


