লোড হচ্ছে...
দেশের অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া জনস্বার্থ বিবেচনায় আইএমএফের ঋণ কর্মসূচির শর্ত সমন্বয়ে কাজ করছে বর্তমান সরকার।
৬ ঘণ্টা ৩৯ মিনিট আগে

‘সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা যেন অন্তত একটি কর্মমুখী দক্ষতা নিয়ে বের হতে পারে, সে ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।’
১ দিন আগে

বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে এই উদ্যোগ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
৩ দিন আগে

মীর শাহে আলম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও বেশির ভাগ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।’
৪ দিন আগে

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রপতি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
৬ দিন আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৬ দিন আগে

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
৬ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।
৬ দিন আগে

আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ- কাজটি জাতিসঙ্ঘের সংস্থা ইউএনডিপির মাধ্যমে হওয়ায় পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত হবে। পাইলট কাজের মান ভূমি মন্ত্রণালয়ের গঠিত কমিটি যাচাই করে সন্তোষ প্রকাশ করেছে। ভবিষ্যতে কোনো ভুল পাওয়া গেলে ইউএনডিপি তা সংশোধনের উদ্যোগ নেবে, যা একটি গুরুত্বপূর্ণ মানসুরক্ষা।
৭ দিন আগে

হাউছিদের ছোড়া ৫ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা
৭ দিন আগে

রিজভী বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ তারা নিয়েছিল। আইন করে, বাকশাল করে তারা এ সমস্ত নাগরিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের পালটাপালটি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করে।’
৮ দিন আগে

আমূল পরিবর্তনের প্রচেষ্টার অংশ হিসেবে চলতি অর্থবছরে স্বাস্থ্যখাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা জাতীয় বাজেটের মোট বরাদ্দের ৭ দশমিক ৪ শতাংশ।
৯ দিন আগে

বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থার টেকসই উন্নয়নে পদ্মা নদীর পানি ব্যবহারের বড় প্রকল্প নিচ্ছে সরকার। কৃষিমন্ত্রী সেচকাজে ভূ-উপরিস্থ পানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
১০ দিন আগে

নিজেদের অস্ত্র সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এক নতুন মডেলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একইসাথে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের একটি মহড়াও পরিচালনা করেছে দেশটি।
১০ দিন আগে

জেলা প্রশাসক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে।
১০ দিন আগে

আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুসংহত করতে অপরিহার্য ভূমিকা পালন করে।
১১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের বিমানবন্দর, স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টগুলোর কার্যক্রমগত সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করতে হবে। একইসাথে সীমান্ত ব্যবস্থাপনাকে কেবল প্রযুক্তিনির্ভর না করে মানবিক অধিকার ও সুরক্ষার প্রতি সংবেদনশীল এবং পেশাদার মানদণ্ডে উন্নীত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
১১ দিন আগে

‘গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। কারখানা, শ্রমিক ও জনসাধারণের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছে। শ্রমিক সেজে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
১২ দিন আগে

একটি শিক্ষা কমিশনের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়ন করা। একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা আনা, শিক্ষকসঙ্কট নিরসন, শিক্ষা বাজেট বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে। বিশেষ করে শহর ও গ্রামের শিক্ষার মানের পার্থক্য, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার বৈষম্য এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করা জরুরি।
১৩ দিন আগে

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষক থাকলেও এইচএসসি পরীক্ষায় ১০ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। জেলাটিতে মোট ১১টি প্রতিষ্ঠানে শূন্য পাস।
১৩ দিন আগে


