লোড হচ্ছে...
কক্সবাজারের কলাতলী এলাকার কক্স এম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
৩৪ মিনিট আগে

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে রহসজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা ৪৮ মিনিট আগে

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার একটি বটগাছের মাথায় উঠে আটকে পড়ে মো: আলহাজ (১৩) নামের এক কিশোর। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার শেষে কিশোরটিকে তার নানা-নানির হাতে তুলে দেওয়া হয়।
৫ দিন আগে

নির্দেশনায় বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩’ এবং এ-সংক্রান্ত অন্যান্য আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে। ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং এতে উল্লেখিত শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
২৪ দিন আগে

মহাপরিচালক জানান, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে নিকটতম ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
২৬ দিন আগে

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ৮টার দিকে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে তাদের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরো কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
২৬ দিন আগে

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুইটি সেখানে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটের দিকে দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।
২৬ দিন আগে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, ফায়ারফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
২৮ দিন আগে

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের ধাওয়ার সময় নৌ-পুলিশের একটি স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় পানিতে তলিয়ে যাওয়া শটগান এখনো উদ্ধার হয়নি।
১৩ অক্টোবর, ২০২৬


