লোড হচ্ছে...
বিখ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তার জামিন বাতিলের পেছনে মূল কারণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় আদালতে দেওয়া শর্ত পূরণে ব্যর্থ হওয়া। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন।
২ এপ্রিল, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের কারাগারগুলোতে ঈদের জামাতে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন হাজতি আসামি ও বন্দিরা। রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
২১ মার্চ, ২০২৬
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ইউনিয়ন বিএনপি নেতার নির্বাচন পরবর্তী এক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। দেশের ৭২টি কারাগারে গত সাত দিনে ৫ হাজার ৬৭ জন বন্দী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে নারী বন্দী ভোট দিয়েছেন ১৯৮ জন। ভিআইপি বন্দী ভোট দিয়েছেন ৫৬ জন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬

