লোড হচ্ছে...
মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেয়ার চেষ্টা করলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়।
৮ ঘণ্টা ১৬ মিনিট আগে

বিচ্ছেদের পর থেকেই সাবেক স্বামী তাকে প্রতিনিয়ত নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে প্রকাশ্যে তাকে ও তার রেস্টুরেন্টের কর্মচারীদের মেরে ফেলার হুমকি দেয়া হয়।
১১ ঘণ্টা ৪ মিনিট আগে

এজাহারে বলা হয়, ২০১৭ সালে আরামিট সিমেন্টের জন্য ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদনের পর বিভিন্ন সময়ে ভুয়া বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে ঋণের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি ডিলের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
১২ ঘণ্টা ৪৯ মিনিট আগে

আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলেন। তার দুই মক্কেলও আবেগের বশে এমন মন্তব্য করেছেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। অনুতপ্ত হয়েছেন। এখন ক্ষমা চাইতে চান। তখন ট্রাইব্যুনাল দুই আইনজীবী কত বছর ধরে আইন পেশায় আছেন, তা জানতে চান। মুনসুরুল হক জানান, ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী ২০১৪ সাল থেকে এবং হাসানুজ্জামান তুষার ২০০৪ সাল থেকে আইন পেশায় নিয়োজিত। এরপর ট্রাইব্যুনাল জানতে চান, তারা আইন ভালো করে জানেন কিনা নাকি এমনিতেই মন্তব্য করে বসেছেন।
১ দিন আগে

রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় বক্তব্য দেন পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী এবং সাবেক ছাত্রনেতা আহসান হাবিব।
১ দিন আগে

আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়।
১ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করার আহবান জানান। একইসাথে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে ষড়যন্ত্র ও রাজনৈতিক বিভাজনের আশঙ্কা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) উজিরপুর মডেল থানায় কিশোরীর বাবা এ অভিযোগ দায়ের করেন।
২ দিন আগে

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি হাতিয়া পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে একজন করে নতুন সার ডিলার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদের বাবা মো: আব্দুল বাতেনের মালিকানাধীন মেসার্স আইমান এন্টারপ্রাইজকে সার ডিলারশিপ দেয়ার সুপারিশ করা হয়।
২ দিন আগে

সম্প্রতি জেরিনের অন্যত্র বিয়ে হলে ফেনীতে কর্মরত সাবেক স্বামী দেলোয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেরিনকে নিয়ে আবেগময় একটি পোস্ট দেন। এ নিয়ে জেরিনের আত্মীয়-স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
৩ দিন আগে

সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘অব্যবহৃত সিরিঞ্জ বা কোনো চিকিৎসাসামগ্রী বাইরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। বিষয়টির সত্যতা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’
৪ দিন আগে

পারিবারিক কলহের জেরে বুধবার সন্ধ্যার পর স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন রাতেই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর প্রচার করে।
৫ দিন আগে

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে তোহফাতুল জান্নাহ মহিলা মাদরাসার প্রধান শিক্ষক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো: আ: বারীর (৫০) বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
৫ দিন আগে

দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১০১টি আম ও বরইগাছ কেটে বাগান ধ্বংস করার অভিযোগ উঠেছে এলাকার পাঁচজনের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী তারা মিয়ার।
৫ দিন আগে

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বারবাড়িতে এ ঘটনা ঘটে।
৬ দিন আগে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলিপূর্বক পদায়ন ও সংযুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।
৬ দিন আগে

সম্প্রতি গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগসংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে এলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই নেতাকে তদন্তের দায়িত্ব দেয়ার পাশাপাশি আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
৬ দিন আগে

উপ-পরিদর্শক (এসআই) জিয়া বলেন, ‘ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’
৮ দিন আগে

সাদিক কায়েম আরো অভিযোগ করেন, সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনের অনির্বাচিত প্রশাসকেরা নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন। এসব কর্মকাণ্ড স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জনমনে নানা আশঙ্কা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
১০ দিন আগে

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা এ নোটিশ দেন।
১২ দিন আগে


