লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যে বিপুল সৈন্য ও রণতরী মোতায়েন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এদিকে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা পুনর্গঠন ও সম্ভাব্য সংঘাত নিয়ে আলোচনা হয়েছে।
১৯ মিনিট আগে

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটির কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এফএএ। এতে দেশজুড়ে প্রায় সাত হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।
২ দিন আগে

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ মেধাবী শিক্ষার্থী।
৮ দিন আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন। ইসলামবিদ্বেষ ও গাজা সংকটের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা ধর্মীয় মূল্যবোধ ও নীতিকে প্রাধান্য দিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন।
৯ দিন আগে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. শামছুল ইসলামের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক। দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, কৌশলগত সহযোগিতা ও নিরাপত্তা জোরদারে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে ঢাকা সেনানিবাসে।
১১ দিন আগে

ট্রাম্প দাবি করেছেন, চলতি বছর শেষে ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলার আর্থিক অনুদান বন্ধে নেতানিয়াহুর সাথে চুক্তি হয়েছে। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্পের এককভাবে এই সহায়তা বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা অসম্ভব।
১৩ দিন আগে


