লোড হচ্ছে...
২৪ এপ্রিল দেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ’দম’ চলচ্চিত্রটি। পবিত্র ঈদুল ফিতরে দেশের সব মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে সিনেমাটি। এবার সারা দেশের বড় ও ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসছে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর ফলে দেশের সাধারণ দর্শকরাও সহজেই ‘দম’ দেখার সুযোগ পাবেন।
২২ এপ্রিল, ২০২৬
আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা ‘মাইকেল’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহ চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে “Coming Soon” লিখে সিনেমাটির প্রচারণা শুরু করেছে। ‘কিং অব পপ’ নামে পরিচিত মাইকেল জ্যাকসনের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারের সদস্য জাফর জ্যাকসন। নির্মাতারা জানিয়েছেন, মাইকেলের বিখ্যাত গান ‘Beat It’-এর লুক থেকে অনুপ্রাণিত হয়ে তার চরিত্রের রূপ দেওয়া হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
তারকাদের প্রেম- ভালোবাসা, সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ আর পরকিয়া এসব গুঞ্জন নতুন কিছু নয়, ঢালিউডেও এই চিত্র দেখা যায়। ঢালিউডের প্রদর্শনীতে হাসি ও খুনসুটি মিলিয়ে এক অবাক করা মুহূর্তের সাক্ষী হয় দর্শকরা। তবে সম্প্রতি পূজা চেরী ও আফরান নিশোকে কেন্দ্র করে এক হাস্যকর ও আলোচনা তৈরি হয়েছে। ‘দম’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় আফরান নিশো মজার ছলে বলেন, ‘বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড পূজার নেই।’ ঝড়ের গতিতে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
৫ এপ্রিল, ২০২৬
ঈদে পরিবারের সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখা দীর্ঘদিনের একটি রেওয়াজ। তবে এবার সমস্যা হলো, ঈদের পাঁচটি ছবির মধ্যে তিনটি ‘প্রেশার কুকার’, ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রাক্ষস’ ‘এ’ (অ্যাডাল্ট অনলি) সার্টিফিকেট পেয়েছে। এর মধ্যেও অনেক অভিভাবক তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নিয়ে সিনেমা দেখাচ্ছেন। এটি নতুন ঘটনা নয়; গত কয়েক বছর ধরে ঈদে মুক্তিপ্রাপ্ত কিছু সিনেমায় এ ধরনের ঘটনা ঘটছে। ঢাকার একাধিক প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারের বিক্রয়কর্মীরা জানিয়েছেন, দর্শকরা সচেতনভাবে টিকিট কিনছেন, সিনেমা দেখছেন এবং অভিজ্ঞতা উপভোগ করছেন। প্রেক্ষাগৃহের মালিকেরা নিয়ম মানার চেষ্টা করেন, কিন্তু অনেক অভিভাবক সন্তানের সঙ্গে সিনেমা দেখতে চান। সরকারের নজরদারি থাকলে মালিকরা কঠোরভাবে বিধি প্রয়োগ করতে পারবেন।
২ এপ্রিল, ২০২৬
সুপারস্টার রজনীকান্ত দক্ষিণী ও বলিউড সিনেমায় পাঁচ দশক ধরে একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন। আর ব্লকবাস্টার উপহার দিয়ে চমক দিচ্ছেন দর্শকদের। সরল জীবনযাপনই...
২৭ জানুয়ারি, ২০২৬
ভারতীয় বাংলা সিনেমার দাপুটে তিন অভিনেতা—প্রজেনজিৎ চ্যাটার্জি, চিরিঞ্জিত চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক। ৪২ বছর আগে মুক্তি পাওয়া অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন...
১৯ জানুয়ারি, ২০২৬
নতুন বছরে দুটি সিনেমায় কাজ করছেন তমা মির্জা। একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল, নাম ‘জলযুদ্ধ’। অন্যটির পরিচালক হাসান মোরশেদ। তবে নির্মাতা এখনই ছবিটির নাম প্রকাশ করতে চান না। পরিচালক সূত্রে জানা যায়, একটি ছবিতে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, অন্যটিতে মৌখিক কথাবার্তা চূড়ান্ত।
১৭ জানুয়ারি, ২০২৬
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার প্রকাশের পর প্রিয়াংকা ভয়ংকর জলদস্যু রূপ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এ সিনেমা দিয়ে হলিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন প্রিয়াংকা চোপড়া। ‘ব্লাডি মেরি’ চরিত্রে যুদ্ধংদেহি ও আক্রমণাত্মক লুকে দেখা গেছে তাকে, যেখানে তিনি টানা হাইভোল্টেজ অ্যাকশনে একের পর এক প্রতিপক্ষকে কাবু করছেন । বুধবার প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবিটিতে প্রিয়াঙ্কার ‘ব্লাডি মেরি’ চরিত্রের প্রথম লুক প্রকাশ করেন। পোস্টার শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘মা, রক্ষক, জলদস্যু। পরিচয় হোক ব্লাডি মেরির সঙ্গে।
১৬ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি সিনেমা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। শনিবার পর্দা উঠেছে উৎসবের,যা চলবে ১৮ জানুয়ারী পর্যন্ত। উৎসবের চব্বিশতম এ আসরে দেখা যাবে অনেকগুলো বাংলা সিনেমা। এবারের আয়োজনে বাংলাদেশের মোট ১৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। আন্তর্জাতিক পরিসরে দেশীয় চলচ্চিত্রকে তুলে ধরতে আলাদা ‘বাংলাদেশ প্যানারোমা’ সেকশন হিসেবে থাকছে । এই বিভাগে দেখানো হবে মোট ৯টি বাংলাদেশি সিনেমা।
১২ জানুয়ারি, ২০২৬
সারা বিশ্বে জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক ফ্যান্টাসি চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সাড়া ফেলেছে। এরই মধ্যে ১ বিলিয়ন ডলার আয়ের সীমা অতিক্রম করেছে সিনেমাটি ।
৭ জানুয়ারি, ২০২৬

