লোড হচ্ছে...
ভেটেরান্স ডে উপলক্ষে প্রদত্ত এই বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল (অব:) আবদুল্লাহিল আমান আযমী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ছেড়ে জাতীয় সংকটে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার এবং কর্মরত সশস্ত্র বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সকল নাগরিককে বিভেদ ভুলে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার অনুরোধ জানানো হয়েছে।
২ দিন আগে

অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।
৯ দিন আগে

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কাছে তাহসিফের মৃত্যুর ঘটনাটি কষ্টকর উল্লেখ করে আবু নওরোজ খুরশিদ আলম বলেন, ‘আমরা আশা করি, খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী বন্দোবস্ত গ্রহণ করবেন। দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
১৫ দিন আগে

জনগণের সর্বশেষ আস্থা ও ভরসার দুটি জায়গা হচ্ছে— সুপ্রিম কোর্ট ও সশস্ত্র বাহিনী। কিন্তু বর্তমানে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মারাত্মকহারে অপপ্রচার চালানো হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অপপ্রচার থেকে মুক্ত রাখতে হবে। এছাড়া অপতথ্য মোকাবিলায় সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রস্তুতির তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
২২ দিন আগে


