লোড হচ্ছে...
বিশ্বব্যাংক গ্রুপের স্বল্প আয়ের দেশগুলোকে সহায়তাকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে এ অর্থায়ন দেয়া হচ্ছে। ঋণটির মেয়াদ ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময় রয়েছে।
১৫ দিন আগে

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের শিক্ষাক্রমের সাথে নতুন প্রযুক্তির যথেষ্ট সামঞ্জস্য নেই। ব্যবহারিক শিক্ষায় ঘাটতি রয়েছে। কোথাও যন্ত্রপাতি থাকলেও সেগুলো নিয়মিত ব্যবহার করা হয় না। যন্ত্রপাতি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যেও দক্ষতার অভাব রয়েছে। এতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিল্পকারখানায় কাজের জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন, তা অর্জনের সুযোগ সীমিত হয়ে পড়ছে।
১৬ দিন আগে

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘হবিগঞ্জের প্রাথমিক শিক্ষার অবস্থান দেশের মধ্যে সর্বনিম্ন—এমন ধারণা সঠিক নয়। তবে এ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে তিনি মানসম্মত পাঠদান লক্ষ্য করেছেন।’
১৮ দিন আগে

একটি শিক্ষা কমিশনের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়ন করা। একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা আনা, শিক্ষকসঙ্কট নিরসন, শিক্ষা বাজেট বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে। বিশেষ করে শহর ও গ্রামের শিক্ষার মানের পার্থক্য, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার বৈষম্য এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করা জরুরি।
১৯ দিন আগে

সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, বর্তমানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত রয়েছে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি বৃত্তি প্রদান অব্যাহত রেখেছে।
৬ অক্টোবর, ২০২৬

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯তম কাউন্সিল সভায় কলেজটির শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৬


