লোড হচ্ছে...
‘শিক্ষার্থীরা প্রতি বছর নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করবেন এবং তাদের মাধ্যমে নিজেদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করবেন— এটাই স্বাভাবিক। প্রশাসন যদি শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে চায়, তাহলে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে মাঠপর্যায়ে কর্মসূচি পালন করবে।’
৭ দিন আগে

‘আমার প্রত্যাশা থাকবে, এই প্রতিযোগিতায় যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, তারা নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে আগামী দিনে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৭ দিন আগে

‘পর্যটন বিভাগে কেউ বেকার থাকে না। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়। ট্যুর গাইড, মেন্টর, ট্যুর অপারেটর ও হসপিটালিটি অপারেটর হিসেবে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’
১১ দিন আগে

ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসা শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে অনুষদের ছয় শিক্ষককেও এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১২ দিন আগে

এছাড়া একজন অ্যালামনাস সর্বোচ্চ দু’জন অতিথি রেজিস্ট্রেশন করাতে পারবেন। প্রতিজন অতিথির জন্য এক হাজার ২৫ টাকা জমা দেয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৪ দিন আগে

সোমবার রাতে চেসির শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যরা। এসময় উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় পাঠানোর কথাও জানিয়েছিলেন ভিসি।
২৬ দিন আগে

রাবি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা নামে নতুন একটি স্বতন্ত্র দফতর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৯ দিন আগে

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর বক্তব্যের সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ভিডিও ফুটেজ থাকার পরও তিনি তার ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের মতে, এ বক্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর পাশাপাশি অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হলেও সভাপতির বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
২৯ দিন আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। গত ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ৩৯ লাখ ৫৯ হাজার টাকার চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিক ফেলোশিপ ও সনদ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। নবীন শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা শেষে এ ফেলোশিপ ও সনদ প্রদান করা হয়।
১১ অক্টোবর, ২০২৬

হল জিএস আরিফুলের ছাত্রত্ব বাতিলের ঘটনায় বিবৃতি দিয়েছে রাবি হল সংসদ।
১১ অক্টোবর, ২০২৬

রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী জড়িত ছিলেন। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন।
৯ অক্টোবর, ২০২৬

বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৬ জন গবেষক স্থান পেয়েছেন।
৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।
৬ অক্টোবর, ২০২৬

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
৫ অক্টোবর, ২০২৬

‘তারা যদি ছাত্রদলের এসব কাজ বন্ধ করতে না পারে, তাহলে শিক্ষার্থীরা আবারো ১৬ জুলাই ফিরিয়ে আনতে বাধ্য হবে। প্রশাসনকে বলতে চাই, দ্রুত সব দাবি মেনে নিয়ে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন।’
৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকরা।
৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (শাবি প্রেসক্লাব)। একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
৫ অক্টোবর, ২০২৬


