লোড হচ্ছে...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, এলপিজির দাম বাড়ানোর কারণ হিসেবে সরকার প্রতিবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির প্রসঙ্গ তুলে ধরে। কিন্তু কাঠামোগত অদক্ষতা ও অস্বচ্ছ চুক্তির দায় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে। সরকার আন্তরিক হলে এসব সমস্যার সমাধান সম্ভব।
১২ দিন আগে

বাজারে এক কেজি চালের জন্য ভোক্তাকে যে টাকা দিতে হচ্ছে, তার পুরোটা কৃষকের হাতে পৌঁছায় না। একইভাবে আমদানি করা এক লিটার ভোজ্যতেল খুচরা দোকানে বিক্রির আগেই কয়েকটি পর্যায় অতিক্রম করে। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে ব্যয় যুক্ত হওয়া স্বাভাবিক।
১৭ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের প্রান্তিকভিত্তিক বিশ্লেষণে মূল্যস্ফীতির গতি কমার চিত্র পাওয়া গেলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মাসিক হিসাবে সেপ্টেম্বরেই মূল্যস্ফীতি আবার বেড়েছে। ৭ অক্টোবর প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশ, যা আগস্টে ছিল ৮.২৬ শতাংশ।
১৭ দিন আগে

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলা এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
১৮ দিন আগে

দু’জনের মিলে মাসে ৪৬ হাজার টাকা আয় করেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাস শেষে সঞ্চয় করার মতো কিছুই থাকে না। বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের খরচ মেটানোর পর ছেলেদের পড়াশোনা এবং যাতায়াতের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বাজারে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে আগের চেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।
২৫ দিন আগে

যুদ্ধ সংক্রান্ত অর্থনৈতিক প্রভাব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনাকালে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান চাইলে ক্যালিফোর্নিয়ার বৃহত্তম দুই শহর আক্রমণ করতে পারে।
৬ অক্টোবর, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬


