লোড হচ্ছে...
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।’
৪৭ মিনিট আগে

আগামী দিনে পুঁজিবাজারের পুনরুদ্ধার মূল্যায়নে অন্তত পাঁচটি বিষয় নজরে রাখা প্রয়োজন : মাসিক লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি, বাজারের তারল্য ও টিভিআরের উন্নতি, মানসম্পন্ন কোম্পানির নতুন তালিকাভুক্তি, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আয় ও লভ্যাংশের স্থিতিশীলতা এবং বাজার কারসাজির বিরুদ্ধে নিয়ন্ত্রক পদক্ষেপের কার্যকারিতা।
২৯ অক্টোবর, ২০২৬

বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন।
২৭ অক্টোবর, ২০২৬


