লোড হচ্ছে...
৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক শাহীনুল ইসলাম শাহীন আজ সকালে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টার তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিজিবি-বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে।
২৮ দিন আগে

বিজিবি সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় এক হাজার ২০৪ কিলোমিটার সীমান্তের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহলকার্যক্রম পরিচালনা করছে। সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
২৮ দিন আগে

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে এ অভিযান চালায়।
২৯ দিন আগে

সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি।
২৯ দিন আগে

কচুছড়িমুখ এলাকায় পৌঁছালে টহলদলের সদস্যরা দূরে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পান। সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০-১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়।
২৯ দিন আগে

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ৮টার দিকে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে তাদের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরো কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
২৯ দিন আগে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ অক্টোবর, ২০২৬

আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাত থেকে আলোচনা চলছিল। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
১৬ অক্টোবর, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
১৬ অক্টোবর, ২০২৬

লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্তে লোক প্রবেশ করানোর অপচেষ্টা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত ব্যবস্থাপনার যেকোনো পর্যায়ে অবৈধ চাপ বা অপতৎপরতা মোকাবিলায় বিজিবি কোনো আপস করবে না। প্রচলিত আইন, বিধিবিধান ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করেই বাহিনীটি দায়িত্ব পালন করছে।
১৬ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়া সেক্টরের মধ্যে পদ্মা নদীর দক্ষিণ দিক থেকে যশোর পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার রয়েছে। এই ৩০০ কিলোমিটার জায়গার আট কিলোমিটারের মধ্যে এবং সেক্টর সদর, ব্যাটেলিয়ান সদরের আশেপাশের জায়গাগুলোতে সর্বমোট আমাদের ৬৬টি পূজা মন্ডপ রয়েছে।
১৬ অক্টোবর, ২০২৬

পুলিশ সদস্যদের দেখে মাদককারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে ভারতীয় মাদককারবারিরা দুই পুলিশ সদস্যকে আটক করে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে।
১৬ অক্টোবর, ২০২৬

আটক দু’জনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দু’জনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান তারা।
১৬ অক্টোবর, ২০২৬

‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণ ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
১৫ অক্টোবর, ২০২৬

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
১৫ অক্টোবর, ২০২৬

মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা বিভিন্ন মণ্ডপের সাথে যোগাযোগ থাকবে।
১৫ অক্টোবর, ২০২৬

হেরোইনসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
১৫ অক্টোবর, ২০২৬

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির করতে বিজিবি কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৪ অক্টোবর, ২০২৬

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুইটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়। উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৪ অক্টোবর, ২০২৬


