লোড হচ্ছে...
গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।
১৮ দিন আগে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, এলপিজির দাম বাড়ানোর কারণ হিসেবে সরকার প্রতিবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির প্রসঙ্গ তুলে ধরে। কিন্তু কাঠামোগত অদক্ষতা ও অস্বচ্ছ চুক্তির দায় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে। সরকার আন্তরিক হলে এসব সমস্যার সমাধান সম্ভব।
২০ দিন আগে

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
২০ দিন আগে

ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২,০৬০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।
২০ দিন আগে

গত বৃহস্পতিবার এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে বিইআরসি। এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
২১ দিন আগে

এলপিজি কোম্পানিগুলো ১২ কেজির সিলিন্ডারপ্রতি কমিশন উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে চায়। প্রস্তাবে ওমেরা পেট্রোলিয়াম ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার আবেদন জানিয়েছে। অন্য দিকে পরিবেশকেরা প্রতি ১২ কেজির সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দিয়েছেন।
২৪ দিন আগে

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতকরা হিসাবে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
৭ অক্টোবর, ২০২৬


