লোড হচ্ছে...
‘৭ নভেম্বর সিপাহি-জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন।’
৮ দিন আগে

বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর ইতিহাস নয়; এটি আমাদের দেশের, আমাদের জাতির এবং আমাদের পরিচয়ের ইতিহাস। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশীর প্রথম পরিচয় বাংলাদেশ। তাই নিজের দেশ, দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
৮ দিন আগে

সরকারি সহায়তা জনগণের কল্যাণে বরাদ্দ দেয়া হয়। তাই সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।
৯ দিন আগে

আন্তর্জাতিক অঙ্গনে তার গবেষণা ও জনস্বাস্থ্য সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি অ্যাওয়ার্ড, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক চক্ষু সংগঠন আইএপিবি থেকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল আই হেলথ হিরো পদকে ভূষিত হন।
১০ দিন আগে

‘দাসত্ব সাংবাদিকতাকে মানুষ মনেপ্রাণে ঘৃণা করে। দাসত্ব সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। আমাদের এত মিডিয়া থাকতে আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশী মিডিয়ার মাধ্যমে।’
১০ দিন আগে

‘শেখ হাসিনা একজন পলাতক ব্যক্তি এবং সন্ত্রাসী। তিনি এমন কেউ নন যে, রংপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসছেন, যার জন্য আমরা পাসপোর্ট ইস্যু করব এবং তিনি ভ্রমণ করতে এখানে আসবেন।’
১০ দিন আগে

‘বিএলআরআইয়ের বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনের ফলে দেশের প্রাণিসম্পদ খাতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই।’
১১ দিন আগে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘শ্রমিকদের জন্য মজুরি কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে, এখন আর আন্দোলন করার সুযোগ নেই। আমি মনে করি, মজুরি বোর্ড গঠন করার পরে শ্রমিকরা কাজে ফিরে গিয়েছে, পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক ও শান্ত রয়েছে।’
১২ দিন আগে

জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনের সময় ভবিষ্যৎ সম্পৃক্ততা বাড়ানোর সম্ভাবনাও দুই পক্ষ খতিয়ে দেখেছে।
১৩ দিন আগে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা সংক্রান্ত বক্তব্যকে আজগুবি, ভিত্তিহীন ও ডাহা মিথ্যা বলে তীব্র নিন্দা ও চ্যালেঞ্জ জানিয়েছেন।
১৪ দিন আগে

সিরাজগঞ্জে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের ৬৫ চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের আর্থিক ও আইনি সহায়তার প্রতিশ্রুতি দেন।
১৪ দিন আগে

‘ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি কমিটি করেছি। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন কাজ করছে। যারা এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
১৫ দিন আগে

একটি ভালো সমাধান শুধু কাগজে-কলমে আকর্ষণীয় হলেই হবে না; বাস্তবে তা কার্যকর করা সম্ভব কি না এবং কী পরিমাণ জনবল বা অর্থের প্রয়োজন হবে- তা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।
১৫ দিন আগে

‘বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না; বরং জনসেবার রাজনীতি করবে। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।’
১৫ দিন আগে

‘যুব সমাজকে চলমান বিশ্বের সাথে উপযোগী করে গড়তে আমরা ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বেশি প্রাধান্য দিয়েছি। এজন্য এআই-সহ প্রযুক্তিগত সব বিষয়ের উৎকর্ষ সাধনে প্রশিক্ষণকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।’
১৫ দিন আগে

‘জাপানের সাথে আলোচনায় তৃতীয় কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদেরও আলোচনার টেবিলে থাকতে হবে।’
১৬ দিন আগে

আগামী ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় রাজধানীসহ সারাদেশে দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
১৭ দিন আগে

‘দেশের চাহিদা পূরণের পর প্রাণিসম্পদজাত পণ্য বিদেশে রফতানি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে রফতানি কার্যক্রম শুরু হয়েছে এবং তা সম্প্রসারণে কাজের অংশ হিসেবে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে।’
১৭ দিন আগে

চলমান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় পাইপলাইন সংযোগের কাজ দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি পূর্বাচলে পানির নেটওয়ার্ক গড়ে তুলতে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশ দেন তিনি।
১৭ দিন আগে

‘পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সিইজিআইএস, নদী কমিশনের কর্মকর্তা ও বুয়েটের বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে। সব পক্ষের পরামর্শ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে।’
১৭ দিন আগে


