লোড হচ্ছে...
‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ সাত বাংলাদেশীর মর্মান্তিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করার দোয়া করছি।’
৮ দিন আগে

ইয়েমেনের সানা শহরের কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
৮ দিন আগে

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
৯ দিন আগে

জার্মানির পূর্বাঞ্চলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ম্যাগডেবার্গ শহরের কাছে একটি মহাসড়কে বিমানটি বিধ্বস্ত হয়।
৯ দিন আগে

সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
৯ দিন আগে

গুয়াতেমালায় এক আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ওই আইনপ্রণেতা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
৯ দিন আগে

ভুক্তভোগীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে ট্রাস্টি বোর্ড দুর্ঘটনায় বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।
৯ দিন আগে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে সৌদি আরবের তিন দফা বিমান হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চার দিনের ব্যবধানে প্রদেশটির দু’টি বাজারে হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন।
৯ দিন আগে

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে নাসিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৯ দিন আগে

মেহেদী হাসান কবির ও তার বন্ধু রায়হান মিয়া মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ পড়ে দুই বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
৯ দিন আগে

নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখে কয়েকজন যুবক অটোরিকশাযোগে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
৯ দিন আগে

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ব্রহ্মপুত্র ট্রেনের ভেতরে ভিড় থাকায় ছাদে ভ্রমণ করেন। ছাদে ভ্রমণকালে কমলাপুর-বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন।
৯ দিন আগে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে তার মৃত্যু হয়।
৯ দিন আগে

মরিশাসের প্লেইন-দে-পাপাইয়ে একটি শিল্প কারখানায় কন্টেইনার ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
৯ দিন আগে

ভারতের ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ১৮ চাকার একটি ট্রাকের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছেন।
৯ দিন আগে

সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন শামসুল আলম ও সাখাওয়াত হোসেন। বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে পৌঁছালে আকন বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।
৯ দিন আগে

শোকবার্তায় নিহত সৈনিক মো: তিতাস শেখের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৯ দিন আগে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রামু ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
১০ দিন আগে

হাজারবাড়ীগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল কোনামালঞ্চ এলাকায় পৌঁছালে সড়ক পারাপার হতে যাওয়া সুফিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত হন।
১০ দিন আগে

গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।
১০ দিন আগে


