লোড হচ্ছে...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, কালাম আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানা এলাকায় ২০০ থেকে ৩০০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ওই সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। এছাড়া তিনি পিঠে গুলিবিদ্ধ হন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬


