লোড হচ্ছে...
সফরটি বেশ ভালো হয়েছে। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম জাপান সফর। তাই সফর নিয়ে আমাদের প্রত্যাশা খুব বেশি হওয়ার কথা নয়। জাপানে শীর্ষ পর্যায়ের সফর হওয়াটাই একটি বড় সাফল্য। পাশাপাশি বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হয়েছে। সফর নিয়ে যা কিছু প্রত্যাশা ছিল, তা অর্জন করা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনা ভবিষ্যতে দ্বিপীয় সম্পর্ক ও সহযোগিতা আরো বাড়াতে কাজে লাগবে বলে তার দৃঢ় বিশ্বাস।
৫৬ মিনিট আগে

জাপানি বিনিয়োগকারীরা সাধারণত মালয়েশিয়া বা ভিয়েতনামে বেশি বিনিয়োগ করেন কারণ সেখানে তাদের প্রচার বা পিআর (পাবলিক রিলেশন) অনেক শক্তিশালী। বাংলাদেশে বিদ্যুৎ বা গ্যাসের কিছু সঙ্কট থাকলেও যেকোনো সমস্যা সমাধান করা মানুষের কাজ। সুতরাং জাপানিদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে হবে।
৫৬ মিনিট আগে

বাংলাদেশের জনসংখ্যা, তরুণ শ্রমশক্তি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীকে অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় সম্পদ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, দেশে ১৮ কোটির বেশি মানুষের বাজার রয়েছে। জনসংখ্যার গড় বয়স প্রায় ২৭ বছর। প্রতি বছর ৪০ থেকে ৫০ হাজার শিক্ষার্থী প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করছেন।
১ দিন আগে

নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় স্থান পাবে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়াই এ সফরের লক্ষ্য।
৬ দিন আগে

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে প্রচারিত হতে যাওয়া যৌথ ঘোষণায় এই প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
৭ দিন আগে


