লোড হচ্ছে...
নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য পেট্রোল দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।
১১ ঘণ্টা ২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়েছে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার (১৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, রাতের আঁধারে একটি সংঘবদ্ধ গ্রুপ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লাগায়। এর মধ্যে রয়েছে জগন্নাথ হল, কলা ভবন, ডাকসু ক্যাফেটেরিয়া, শ্যাডো, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদ, নাটমন্ডল, কার্জন হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন্নাহার হল, সূর্যসেন হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং আইন অনুষদ ভবনসহ বিভিন্ন এলাকা।
২০ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়কে 'অবমুক্ত' ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় সংগঠনটি তাদের কেন্দ্রীয় ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছে, যা দ্রুতই বিভিন্ন সামাজিক মাধ্যম ও পেজে ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় পেজে আপলোড করা ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে পাঁচজন জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজন হেলমেট পরা এবং দুইজন হাতে জাতীয় ও সাংগঠনিক পতাকা ধরে আছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা রয়েছে। ইমদাদুল হক ভিডিওতে বলেন, "চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অফিস অবমুক্ত করা হলো।"
২৮ মার্চ, ২০২৬
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রকাশ্যে ঝটিকা মিছিল হয়েছে। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের 'জয়...
২২ মার্চ, ২০২৬
গত ২৪ জানুয়ারি বাগেরহাটে সন্তানকে হত্যা করে স্বর্ণালী নামের এক নারীর নিজের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দেশময় আলোড়ন তৈরি হয়। স্বর্ণালীর স্বামী ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন...
৮ ফেব্রুয়ারি, ২০২৬

