লোড হচ্ছে...
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেফতার আসামিদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
৭ ঘণ্টা ২২ মিনিট আগে

শাদের মধ্যাঞ্চলের মঙ্গো কারাগার থেকে সপ্তাহের শেষে ৩০ জন বন্দী পালিয়ে গেছেন। এ ঘটনায় দু’জন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।
১৩ ঘণ্টা ৪৫ মিনিট আগে

‘বিশেষ কারণে অথবা কোনো বন্দী আলোচিত হওয়ার কারণে নিয়মমাফিক তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার ভোর ৫টায় কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।’
১ দিন আগে

জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
৬ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুক দাবি ও স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় উপজেলার সিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৭ দিন আগে

‘গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রাপ্ত পত্রে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামকে গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।’
৮ দিন আগে

রিটকারীর আইনজীবী মো: তানভীর আহমেদ দাবি করেছেন, সেই সময়ের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ‘ভুলের’ কারণেই নিরাপরাধ একজন ব্যক্তি এক বছরেরও বেশি সময় ধরে জেল খাটছেন।
৮ দিন আগে

গ্রেফতার হয়ে কারাগারে থাকা আলমাস এই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত আসামি আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
৯ দিন আগে

তিন দিনের রিমান্ড শেষে শনিবার (৭ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১০ দিন আগে

নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত জরুরি ক্ষেত্র ব্যতীত লকআপের পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে হবে। যেকোনো ব্যতিক্রমী ব্যবস্থার জন্য জেলারের লিখিত অনুমোদন, একটি নির্দিষ্ট সময়সীমা ও সংশ্লিষ্ট রেজিস্টারে বাধ্যতামূলক নথিভুক্তিকরণ থাকতে হবে। এ নির্দেশিকায় প্রতিটি কারাগারে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে পৃথক পর্যবেক্ষণ কক্ষ স্থাপন করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তি-দক্ষ কারারক্ষীদের নিযুক্ত করতে হবে।
১১ দিন আগে

শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।
১৩ দিন আগে

পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে রাখেন। মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে আদালত আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন।
১৩ দিন আগে

কারাগার থেকে মুক্তির পর সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসেন ও ড. শফিকুল ইসলাম মাসুদ।
১৪ দিন আগে

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর...
১৪ দিন আগে

হাজতীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৭ দিন আগে

শুক্রবার (৩০ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৮ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
২১ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
২২ দিন আগে

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ মেহেদী হাসান কাজী (১৮) নামের এক হাজতি অসুস্থ হলে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
২৪ দিন আগে

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে নিজের মুদিদোকান ও জমি বিক্রি করে বিদেশে পাড়ি দিয়েছিলেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মতব্বির হোসেন (৫০)। স্বপ্ন ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার। তবে লিবিয়ার গানপুদা কারাগারে আটক থাকা অবস্থায় গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
২৪ দিন আগে


