লোড হচ্ছে...
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজ দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন একশ্রেণীর প্রভাবশালী ব্যবসায়ী ও ঋণখেলাপি। সেই অর্থের একটি বড় অংশ কোথায়, কার কাছে এবং কিভাবে সরিয়ে নেয়া হয়েছে, তা শনাক্ত করতেই এখন হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ব্যাংক খাত থেকে অর্থ পাচারের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে শীর্ষে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।
১২ দিন আগে

দেশের ব্যাংকিং খাতে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা বিরাজ করছে। একদিকে সাধারণ মানুষের আস্থায় ব্যাংকে তরতর করে বাড়ছে আমানত, অন্যদিকে বিতরণ করা ঋণের গুণগত মান নিয়ে উদ্বেগ আরো গভীর হচ্ছে। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের জুন ২০২৬-এর সর্বশেষ ব্যাংকিং খাত পর্যালোচনা অনুযায়ী, ব্যাংকগুলোর মোট আমানত ১০.৭ শতাংশ বেড়ে ২২ লাখ ১০ হাজার ৪০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে ঋণ ও অগ্রিম ৪.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ আট হাজার ৭০০ কোটি টাকায়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬


