লোড হচ্ছে...
খাগড়াছড়ির রামগড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা ও মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। পথসভায় আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি করা হয়।
৭ দিন আগে

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৯ দিন আগে

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের জীবন শহীদ ওসমান হাদীর মৃত্যুর বদলা নেয়ার জন্য উৎসর্গ করে দিলাম। এ বদলা না নিয়ে আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না।’
১৮ দিন আগে

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদীর শাহাদাতের ১০ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা আছে, তাদের মুখ উন্মোচন করার দায়িত্ব সরকারের।’
২৩ দিন আগে

যে ভয়ের কারণে ওসমান হাদিকে ভারত হত্যা করেছে, দিল্লির প্রতিটি ঘরে ঘরে সেই ভয় ধরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশকে উত্তপ্ত করা হলে দিল্লি ছারখার হয়ে যাওয়ার কথাও বলেন তারা। অভিযোগ করা হয়, দিল্লির দাসত্বের জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনে জগন্নাথ বিশ্ববিদালয়ে পশু জবেহ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
২৬ দিন আগে


