লোড হচ্ছে...
জার্মানি, অস্ট্রিয়া ও ডেনমার্কসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য একটি কেন্দ্র স্থাপনে সোমবার (১৬ নভেম্বর) চুক্তির কথা জানিয়েছে। ইইউর বাইরে এ ধরনের কেন্দ্র এটিই প্রথম।
৫৫ মিনিট আগে

‘ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার’ শীর্ষক একটি ইউরোপীয় নাগরিক উদ্যোগে ১১ লাখ ১৭ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এতে ইসরাইলের সাথে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি সম্পূর্ণ স্থগিত করার দাবি জানানো হয়েছে।
২ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রথমবারের মতো যৌথ আলোচনায় বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এ আলোচনা অনুষ্ঠিত হবে।
৪ দিন আগে

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানির প্রবৃদ্ধি সামগ্রিক বাজারের প্রবৃদ্ধির চেয়ে বেশি ছিল। এ মাসে বিশ্ববাজার থেকে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে পৌঁছায়।
২৩ দিন আগে

ইইউর আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান জোজেফ সিকেলা বলেন, ‘আর্কটিকের নতুন বাস্তবতায় ইউরোপকে শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হতে হবে। আমাদের নতুন কৌশলের লক্ষ্য ঠিক এটাই।’
২৮ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার রোধে এবং অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় বাংলাদেশ ইইউর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১২ অক্টোবর, ২০২৬

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জোটের পক্ষে দেয়া এক লিখিত বিবৃতিতে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি সর্বশেষ আরোপ করা এসব পদক্ষেপও প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
১০ অক্টোবর, ২০২৬

চীনের সাথে চলমান বাণিজ্য আলোচনায় ‘বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি’ অর্জন করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যবিষয়ক শীর্ষ কর্মকর্তা। শুক্রবার (৯ অক্টোবর) চীনে শেষ হতে যাওয়া এ আলোচনায় সুনির্দিষ্ট ফলাফল অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
৯ অক্টোবর, ২০২৬

ডিজেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার পরিস্থিতি মোকাবেলায় অভিন্ন পদক্ষেপ ঠিক করতে শুক্রবার (২ অক্টোবর) জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। এর এক দিন আগে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের কৌশলগত জ্বালানি মজুত ‘অবিলম্বে’ বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছে।
২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় যোগ দেয়ার সম্ভাবনা বিবেচনার কথা প্রকাশ্যে জানিয়েছেন। এরপর ইইউতে ব্রিটেনের ফেরাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
১ অক্টোবর, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে দেয়া জলবায়ু-সংক্রান্ত প্রতিশ্রুতি নিউজিল্যান্ড ভঙ্গ করেছে—এমন অভিযোগ অস্বীকার করেছে দেশটির সরকার। একটি পরিবেশবাদী সংগঠন ব্রাসেলসে অভিযোগ দায়ের করার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নিউজিল্যান্ড এ অবস্থানের কথা জানায়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৭১ কোটি ইউরোর (৭১০ মিলিয়ন ইউরো) নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড় অংশই আফ্রিকার সঙ্কটকবলিত জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইনে কনটেন্ট-সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিধি লঙ্ঘনের দায়ে আরোপিত জরিমানা বাতিলের বিরুদ্ধে ইলন মাস্ক ও তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের করা মামলায় তাদের পক্ষ নিতে চায় যুক্তরাষ্ট্র।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনি প্রতিনিধি দলের সদস্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ প্রতিনিধি দলে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসও রয়েছেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

যদি এর পেছনে ভালো উদ্দেশ্য থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য খারাপ হলে ইউরোপের ওপর খুব বড় শুল্ক আরোপ করব।’
১৭ সেপ্টেম্বর, ২০২৬


