লোড হচ্ছে...
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সাথে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আসুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা এক কক্ষে বসি।’
১ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের বৈঠকে ইরানে তাৎক্ষণিক যুদ্ধের প্রয়োজন নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলে ইসরাইলের যোগ দেওয়া উচিত বলে মত দেওয়া হয়।
৩ দিন আগে

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন 'ইয়াশার' পার্টির নেতা গাডি আইজেনকোট। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা ইস্যুতে অতিরিক্ত সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
৪ দিন আগে

নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির্ হেফেৎজ দাবি করেছেন, গাদি আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় আতঙ্কে আছেন নেতানিয়াহু। ক্ষমতা হারানো ও আইনি সুরক্ষা শেষ হওয়ার ভয়ে আইজেনকোটের কাছে নেতানিয়াহু নতি স্বীকার বা সমঝোতা করতে পারেন।
৫ দিন আগে

ইসরাইলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ‘ইয়াশার’ পার্টির নেতা গাডি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। নেসেটের ৬৭ জন আইনপ্রণেতার সমর্থনে ম্যান্ডেট পেয়ে তিনি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।
৭ দিন আগে

ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট হারজোগ। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর বাইরে থেকে পাওয়া সমর্থনের ওপর ভর করে তিনি সরকার গঠনের চেষ্টা করছেন।
৮ দিন আগে

আব্বাস বলেন, ‘আমার কাছে একটি সুস্পষ্ট উত্তর আছে, কিন্তু অন্য পক্ষকে প্রভাবিত করার জন্য একটি সেতু হিসেবে কাজ করার সুযোগটুকু আমার জন্য রাখুন।’
৯ দিন আগে

ইসরাইলে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থায় ৬৭টি প্রস্তাব পেয়ে রোববার সরকার গঠনের ম্যান্ডেট পাচ্ছেন 'ইয়াশার' নেতা গাদি আইজেনকোট। দুই আরব দলের সমর্থনে পিছিয়ে পড়ে নেতানিয়াহুর পতনের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে।
১০ দিন আগে

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুর দল এককভাবে বৃহত্তম হলেও তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। বিরোধী দলগুলোর মাঝে আসন বিন্যাস ও মতপার্থক্যের কারণে গাদি আইজেনকোটের বিকল্প সরকার গঠনের পথ বেশ জটিল হয়ে উঠেছে।
১৫ দিন আগে

ইসরাইলের বিরোধী নেতা গাদি আইজেনকোট ফের নির্বাচন এড়াতে চারটি শর্তে বিস্তৃত সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাায় নেতানিয়াহুকে হটিয়ে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে তিনি কাজ করছেন।
১৫ দিন আগে

ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স (পিসিবিএস)-এর সংগৃহীত ইসরাইলি পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে পূর্ব জেরুসালেম ছাড়া পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা ১১১ হাজার ৬৭৩ থেকে বেড়ে ১৪০ হাজার ২৩৫ জনে দাঁড়ায়—যা প্রায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি।
১৭ দিন আগে

আল-আনসারি বলেন, নির্বাচন থেকে গঠিত যেকোনো পরবর্তী সরকারের উচিত হবে আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ প্রস্তাবগুলো মেনে চলা, ফিলিস্তিন সংকটের সমাধান করা এবং পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীন রাষ্ট্রের অধিকারকে সম্মান জানানো।
১৭ দিন আগে

ইসরাইল নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন অনিশ্চিত। ফলে পরিবর্তন জোটের আরবদের সমর্থন নেওয়া, নেতানিয়াহুর সাথে ঐক্য সরকার গঠন অথবা নতুন নির্বাচনের ৩টি সম্ভাব্য বিকল্প উঠে এসেছে।
১৮ দিন আগে

ইসরাইলের নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩ এবং গাদি আইজেনকোটের জোট ৪৮টি আসন পেলেও কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আরব দলগুলো রেকর্ড ১৯ আসন পেয়ে সম্ভাব্য 'কিংমেকার' হিসেবে আবির্ভূত হয়েছে।
১৮ দিন আগে

‘আমি আমার সহযোগীদের সাথে কাজ করব, যাতে জনগণের রায় একটি জায়নবাদী সরকারে প্রতিফলিত হয়। এবং তা হবে স্থিতিশীল ও ইসরাইলের সব নাগরিকের জন্য কল্যাণকর।’
১৮ দিন আগে

ইসরাইল নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে; এক্সিট পোলে অস্পষ্ট ফলাফলের পর চূড়ান্ত গণনার অপেক্ষা করা হচ্ছে।
১৯ দিন আগে

ইসরাইলের বুথফেরত জরিপে নেতানিয়াহু ও বিরোধীরা সমানে সমান হওয়ায়, গাদি আইজেনকোট নেতানিয়াহুকে পরাজয় স্বীকার করে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন।
১৯ দিন আগে

কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলের সংসদীয় নির্বাচনে ভোটদানের হার ৭৭.৭ শতাংশে পৌঁছেছে।
১৯ দিন আগে

জনমত জরিপ অনুযায়ী, জয়েন্ট লিস্ট প্রায় নয়টি আসন এবং রাম পাঁচ থেকে সাতটি আসন পেতে পারে। আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারের হয়তো সরাসরি জোটে অন্তর্ভুক্ত করে অথবা পার্লামেন্টে বাইরে থেকে সমর্থন নিয়ে এই ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলোর একটি বা উভয়েরই সমর্থনের প্রয়োজন হতে পারে।
২০ দিন আগে

নির্বাচনে প্রায় ৭৩ লাখ (৭.৩ মিলিয়ন) ভোটার ভোটাধিকার প্রয়োগের যোগ্য, যার মধ্যে প্রায় ১২ লাখ (১.২ মিলিয়ন) ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক।
২০ দিন আগে


