লোড হচ্ছে...
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল আমিন বলেন, তাদের কাছে অভিযোগ এসেছে। শিক্ষক সমিতির পক্ষ থেকেও বিষয়টি এমপি মহোদয়কে জানানো হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
২ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দরবেশ সেজে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
৩ দিন আগে

রাজশাহীর পুঠিয়ায় ছেলের বউকে চাকরি না দেওয়া এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অভিযোগে ভালুকগাছি মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের প্রধান ফটকে বাঁশের বেড়া ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন দাতা সদস্য আজাদ আলী। পাশাপাশি তিনি বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগিয়ে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান ও স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি তৈরি হয়েছে।
৩ দিন আগে

জাপানের ওকিনাওয়া দ্বীপে স্থানীয় এক নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) এনবিসি নিউজ জানায়, ওকিনাওয়ার রাজধানী নাহা শহরের একটি...
৩ দিন আগে

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় হাত বেঁধে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
৪ দিন আগে

অভিযোগে মো: আশাদুজ্জামান নুর রাছেল বলেন, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রামশহর পূর্বপাড়ায় নিজ বাসা থেকে রিয়ান ও রনি স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
৪ দিন আগে

বৃহস্পতিবার দুপুরে তিন মাস পর মোহন ছেলেকে দেখতে শ্বশুরবাড়ি যায়। সেখানে ভাই মোহনকে তার শ্বশুরের নিজ বসতঘরে বিষপান করানো হয়। পরে সে অসুস্থ হলেও আমাদের খবর দেয়া হয়নি।
৫ দিন আগে

মো: আরাফাতসহ স্থানীয় কয়েকজন শিশু কাটাখালি খালে গোসল ও সাঁতার কাটছিল। এ সময় লতিফ মাতুব্বর শিশুদের গালিগালাজ করে খাল থেকে উঠে যেতে বলেন।
৫ দিন আগে

এমআইফাইভ নিশ্চিত করেছে, সিজিটিআরআই-এর প্রধান উদ্দেশ্য হলো এমএসএস-এর প্রযুক্তিগত গোয়েন্দা ক্ষমতা বাড়ানো। সেই লক্ষ্যে তারা বিভিন্ন অ্যাকাডেমিক গবেষণায় অর্থায়ন করছে।
৬ দিন আগে

দুদক জানায়, অনুসন্ধানে মো: রফিকুল ইসলামের নামে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার টাকার স্থাবর ও ২৯ লাখ ১৭ হাজার ৬৬০ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪২ লাখ ৩৭ হাজার ৬৬০ টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদ অর্জনের পরিমাণ ৭০ লাখ ৩২ হাজার ৪৯৬ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬৬ লাখ ১১ হাজার ৫৬৫ টাকা। ফলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১৪ লাখ ৯৯ হাজার ২১১ টাকা।
৬ দিন আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের একটি কোর্সের উত্তরপত্র উধাও হয়ে যাওয়ায় প্রায় পাঁচ মাস ধরে আটকে আছে শিক্ষার্থীদের ফল।
৭ দিন আগে

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন (নামজারি) কার্যক্রমে অনিয়ম, হয়রানি ও ১ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে।
৭ দিন আগে

এ তালিকায় রয়েছেন প্রভাবশালী বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত পরিচিত ব্যক্তিরা।
৭ দিন আগে

ছোট এতিম শিশু জিহাদ বাড়ির পাশে মফেজ উদ্দিনের দোকানে চিপস কিনতে যায়। একপর্যায়ে দোকানদার মফেজ তাকে চুরির অপবাদ দিয়ে চুরির কথা স্বীকার করাতে তার বসতঘরের ভেতরে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে।
৯ দিন আগে

আমার স্বামী একজন পরহেজগার ও নামাজি মানুষ। প্রথম থেকেই তার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ আমরা মেনে নিতে পারিনি। ভয়ে মেয়ে প্রথমে কিছু না বললেও পরে বিস্তারিত সব খুলে বলে।
৯ দিন আগে

বাবাকে খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখে মেয়েটি যেভাবে ছুটে এসে খাবার এনে খাইয়েছে, দৃশ্যটি উপস্থিত অনেকেরই দৃষ্টি কাড়ে।
১১ দিন আগে

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন।
১৩ দিন আগে

অভিযোগপত্রে গিয়াস উদ্দিন উল্লেখ করেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহেল তাকে লাওসে ওয়ার্ক ভিসায় পাঠানোর প্রলোভন দেখান। এজন্য সোহেলের অফিস সহকারী ফারহান আহম্মেদের মাধ্যমে তার কাছ থেকে মূল পাসপোর্ট ও ৩০ হাজার টাকা নেয়া হয়। বিদেশে পাঠানোর জন্য তাদের মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকার মৌখিক চুক্তি হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
১৪ দিন আগে

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ রিমান্ড মঞ্জুর করেন।
১৫ দিন আগে

নিজেদের ভাই-বোন পরিচয় দেয়ার পরও তাদের অডিটোরিয়ামের পেছনের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেয়া হয়।
১৫ দিন আগে


