ইতালিকে উড়িয়ে স্কটল্যান্ডের বড় জয়

দলের রান যখন ১১৩, তখন ২৫ বলে ৩৭ রান করে ফেরেন হ্যারি। এরপর আর ২১ রান যোগ হতেই বাকি ৫ উইকেট হারিয়ে হেরে যায় ইতালি। ৩১ বলে ৫২ রান নিয়ে ফেরেন বেন মানেন্তি।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। হঠাৎ পাওয়া সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে তারা। হার দিয়ে আসর শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই পেয়েছে বড় জয়।

সোমবার প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ইতালিকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড। জয়ের ভিত গড়ে দেন ব্যাটাররা, আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ রান তুলে দেন স্কোরবোর্ডে।

এতো রান তাড়া করে এবারের বিশ্বকাপে জেতেনি কোনো দল, পারেনি ইতালিও। ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে গেছে ইতালি। আলেক্সান্ডার লেস্ক ১৭ রানে নেন ৪ উইকেট।

এদিন উদ্বোধনী জুটিতেই ১২৬ রান যোগ করে জর্জ মুনসে ও মাইকেল জোনস। ৫৫ বলে ৮৪ রান করে মুনসের বিদায়ে ভাঙে জুটি। বোর্ডে আরো ১০ রান যোগ করেই ফেরন জোনস (৩৭)।

এরপর ব্র্যান্ডন ম্যাকমুলেনের ১৮ বলে ৪১ ও লেস্কের ৫ বলে অপরাজিত ২২ রানে দুই শ’ পেরোয় স্কটিশরা। মাঝে ১৫ রান করেন রিচি বেরিংটন।

রান তাড়ায় পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারানোর পর হাল ধরেন মানেন্তি ব্রাদার্স। হ্যারি ও বেন মানেন্তি মিলে গড়েন ৭৩ রানের জুটি। অর্ধশতকের দেখা পান বেন মানেন্তি। পার হয় দলীয় শতরান।

দলের রান যখন ১১৩, তখন ২৫ বলে ৩৭ রান করে ফেরেন হ্যারি। এরপর আর ২১ রান যোগ হতেই বাকি ৫ উইকেট হারিয়ে হেরে যায় ইতালি। ৩১ বলে ৫২ রান নিয়ে ফেরেন বেন মানেন্তি।