ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা-লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার নতুন মৌসুমের শুরুটা হয়েছে দুর্দান্ত। এবারের লা-লিগা শুরুর আট দিন পর প্রথম মাঠে নামল গত দুই আসরের চ্যাম্পিয়নরা। এলচেকে গোল বন্যায় ভাসিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে গত পরশু ৫-০ ব্যবধানে জিতল কাতালান দলটি। দু’টি করে গোল করেন রাফিনহা ও ফের্মিন লোপেস। অন্যটি গোলটি করিম আদেয়েমির। এ দিন নিজেদের মাঠে রেসিং সান্তাদারকে ১-০তে হারিয়েছে গেতাফে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এ দিন ১০ জনের দল অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোব। নিউক্যাসলের মাঠে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইতালিয়ান সিরি ‘আ’তে তুরিনোকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। ফ্রসিনোন ক্যালসিওর মাঠে ১-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। সাসুওলোর বিপক্ষে ২-১ গোলের জয় আটালান্টার। ফ্রান্স লিগ ওয়ানে ড্র’তে মৌসুম শুরু বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। প্রতিপক্ষের মাঠ রোজঘন পার্কে রেনেসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করে মাঠ ছাড়ে পিএসজি। অ্যাঞ্জার্সকে ২-০তে হারিয়েছে লস/লিলে। লে হার্ভের বিপক্ষে ১-০ গোলের জয় মোনাকোর।
লা লিগায় প্রতিপক্ষের মাঠ এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ ভ্যালেরোয় ম্যাচ শুরুর ১৪ মিনিটে পেনাল্টিতে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এটি বার্সার হয়ে নবম পেনাল্টি গোল তার। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান ২-০ করেন করিম আদেয়েমি। ইয়ামাল খুঁজে নেন রাফিনিয়াকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের থ্রু বল বক্সে পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ২৪ বছর বয়সী জার্মান উইঙ্গার। তবে প্রথমার্ধে দু’টি গোল করলেও খুব একটা দাপট দেখাতে পারেনি বার্সেলোনা।
বিরতির পর চেনা রূপে দেখা যায় হ্যান্সি ফ্লিকের শীর্ষদের। তার পরও তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত। এবারো প্রথম গোলদাতা রাফিনহা। গর্ডনের পাস বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৪ মিনিট পর বল ধরে এগিয়ে বক্সে ঢুকে শট নেয়ার সুযোগ থাকলেও নেননি গর্ডন। তিনি বল দেন পাশে থাকা লোপেজকে, অনায়াসে জালে পাঠান স্প্যানিশ এই উইঙ্গার। ৭৯ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন লোপেজ। জাভি এস্পার্টের পাস বক্সের বাইরে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে জালে পাঠান তিনি। এ নিয়ে এলচের বিপক্ষে লা লিগায় টানা ১১ ম্যাচই জিতল বার্সেলোনা।



