ঢাকা, চট্টগ্রাম, আবহাওয়া, আবহাওয়া অধিদফতর
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিকী ছবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

রোববার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। 

পূর্বাভাসে আরো বলা হয়, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৫৪ মিনিটে।

অন্যদিকে শনিবার আবহাওয়া অধিদফতর প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।