অস্ট্রেলিয়া ক্রিকেট দল
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সংগৃহীত

মন্থর গতির বোলিংয়ের দায়ে শাস্তির কবলে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৭ রানে পরাজিত হওয়া ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় এই শাস্তির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে অস্ট্রেলিয়া দলকে। 

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। 

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জোহানেসবার্গে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে রোববার। বাসস