
তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তার এ সফরে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধনের কথাও রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে চীনা বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, জ্বালানি এবং বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পেতে পারে।
সূত্র : সিএমজি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








