
সিপিআইএমএল (লিবারেশন)- এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার (১১ অক্টোবর) আবার আটক করেছে পুলিশ।
সেখানে উপস্থিত বিবিসির সংবাদদাতা রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিক্ষোভকারীদের সাথে আশ্রম মর্গে পৌছান নেহা বোরা। তবে তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি।
নেহা বোরা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে অন্যদের সাথে দৌড়ে পালাতে দেখা যায়। এরপর তাকে ধাওয়া করে পুলিশ আটক করে।
২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। প্রায় প্রতিটি বিক্ষোভের পরই পুলিশ তাকে আটক করেছে।
শনিবার দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পাহারার মধ্যে তিনি আকস্মিকভাবে দিল্লি গিয়ে বিক্ষোভ করেন। পরে তাকে আটক করা হয়।
রোববার তিনি কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর তিনি সেখানে পৌঁছে বিক্ষোভ করেন। রোববারও পুলিশ তাকে আটক করেছে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








